বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দেড় মাস আগে ঢাকায় এসেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের এক শীর্ষ কর্মকর্তা। তালেবান সরকারের ওই কর্মকর্তার নাম নূর আহমাদ নূর। তিনি তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক।